অহেতুক ভাবনা

মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

চলেছি সময়ের সাথে তাল মিলিয়ে, নিঃশব্দে,
পথে যেতে যেতে কণ্টক ক্ষত, বুকে সাদা কালো সংমিশ্রণে গুমোট ধূসর মেঘ।
বলতে চেয়েও থমকে গেছে ঠোঁট…
বিতৃষ্ণার চৌকাঠে যেন এক জীবন্ত শব।
কিছু না বলাই থাক, চেতনার অন্তরালে,
যেখানে আছো ভালো থেকো….চোখের আড়ালে।
সময়ের কাঁটা ঘুরে যাক, অবিচল থাক মন,
নিরলস প্রচেষ্টা করেও পাওয়া হয় না যাকে,
থাক নিজের মনে সে।

লাল হলুদের দিন ফুরানোর বিদায় বেলায়,
নীল ব্যথারা ডুকরে কাঁদে, নকশী কাঁথার বুননে,
এমব্রয়ডারির স্টিচের ডগে ফুটে ওঠে জমানো কথার স্তূপ,
এক ভাবে মন, অথচ জীবনে আর এক সীবন…. দগদগে,
ফিনিক্স পাখির ডানায় রংধনু রংয়ে জ্বলে
মর্মব্যথারা ,
ধূসর পাতায় জমে যায় রিফু করা কিছু আবেগ,
কবিতা হয়ে থেকো অন্তরে,
গোপনেই থাক অপার ভালোবাসা…
কিছু গোপনীয়তা ভালো,, কিছু সম্পর্কের বেড়াজালে,
আরশির কাঁচে মুখ দেখি না আর…..
কদর্যতা ফুটে ওঠে বারেবারে।
পলে পলে হারিয়েছি মাধুর্য
শেষ সব, মাধুর্য নেই না মনে না দেহে, ভিতর, বাইরে,
জীবন যুদ্ধে হেরে যাচ্ছি প্রতিনিয়ত….
হারতে হারতে পিঠ ঠেকে গেছে দেওয়ালে,
নতুন কে আঁকড়ে ধরে বাঁচা প্রগলভতা।
যেখানে প্রভঞ্জনে লণ্ডভণ্ড সব কিছু!!!!!
গোপন থাক নতুন করে বাঁচার অঙ্গীকার।

মুছে যেতে চায়, যত গ্লানি তো যাক না মুছে,
কোটি কোটি মানুষ যেখানে নিরন্ন, অনিকেত,,
অহেতুক ভাববো না আর।

এস আজ তোমার আমার ছোট ছোট গল্প শেষ করি,,
লিখে যাই ওদের নিয়ে এক আস্ত উপন্যাস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *