যথাযথ মর্যাদায় আসানসোলে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ মন্ডল ৪ এর নারায়ণকুড়ি মথুরাচন্ডিতে যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। অগ্নিমিত্রা পাল সহ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অগ্নিমিত্রা পাল সবাইকে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও পরে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *