বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

তন্ময় মাহারা: মালদা:- বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃত উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার চুরি অনন্তপুরের কেয়ামত টোলা এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ও যুবকের নাম মামুদ মিঞা বয়স (২০)বছর। পরিবারের রয়েছে বাবা ফারুক হোসেন। মামুদরা দুই ভাই মামুর পরিবারের ছোট। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিল । আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্তে চুরি অনন্তপুরে কেয়ামত তোলা এলাকায় ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে তড়িভুরি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত মামুদ এর পরিবারের এক সদস্য জানায় গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল মামুদ এরপর আর বাড়ি ফেরেনি আজ সকালে আমরা জানতে পারি ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেইখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি জরুরি বিভাগে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আমাদের অনুমান হয়তো পাচারের করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে মামুদের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *