সপ্তপুরীর সরস্বতী পুজোর ভাবনা বাড়ির বটবৃক্ষ বাবা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  আমাদের প্রত্যেকের কাছেই বাবার অবদান অনস্বীকার্য, বাবা না থাকলে হয়তো আপনি এই পৃথিবীতেই আসতে পারতেন না, কিন্তু সেই বাবাকেই আমরা একটু বড় হয়ে যাওয়ার পর ভুলে যায় তাদেরকে কখনো কখনো পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে বা সংসারের বোঝা হিসেবে দেখতে থাকি বাবাকে। তাই এবছর বাবাদের অবদান এবং বাবাদের পরিশ্রমকেই তুলে ধরা হয়েছে সপ্তপুরীর সরস্বতী পুজোর ভাবনায়। মূলত বাবা না যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের সংসারের জন্য সবটুকু উজাড় করে দেয় সেটি তুলে ধরা হয়েছে এবারের থিমে এবং বাবাদেরকে এই থিমের মাধ্যমে স্যালুট চালানো হয়েছে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর মাত্র হাতেগোনা কটা দিন বাকি তারপরেই সরস্বতী পুজো এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, প্রায় 9 লক্ষ্য টাকা খরচে এ বছরের এই উদ্যোগ সপ্তপুরীর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *