গৃহবধূ হত্যার অভিযোগে আটক স্বামী সহ গোটা পরিবার

কৌশিক মুখার্জী:;সালানপুর:-

সালানপুর থানার পাহাড়গোড়া পুলিশ ক্যাম্প অন্তর্গত সামডি ডাকঘর সংলগ্ন এলাকায় গতকাল শ্যামাপ্রসাদ নন্দীর বাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ।মৃতা গৃহবধূর নাম সবিতা নন্দী(২১)।পুলিশ গতকাল মৃতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।তবে মৃতার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়ে আত্মহত্যা করেনি।তাকে হত্যা করা হয়েছে।তারপরেই শনিবার সকালে বাড়ি থেকে পুলিশ আটক করে মৃতার স্বামী শ্যামাপ্রসাদ নন্দী সহ তার পরিবারকে।মৃতার পরিবারের অভিযোগ প্রতিদিন তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত।তারা অভিযোগ করেন তাদের মেয়েকে হত্যা করে আত্মহত্যার রূপ দিতে চাইছে মৃতার শশুর বাড়ির লোকেরা।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *