হাওড়ার বালীতে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের তত্বাবোধনে সরস্বতী পূজো

 কৌশিক ঘোষ,হাওড়া:-  হাওড়ার বালীর নেতাজী কল্যান সমিতির সরস্বতী পূজো এবছর ২৯ তম বর্ষে পদার্পণ করলো। এই পুজোর মুখ্য ব্যবস্থাপক অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তার বাড়ির বাড়ির পার্শ্বস্থ এই  সরস্বতী পুজোতে সোমবার সকাল থেকেই পুজো পাঠ  দুপুরে ভোগবিতরণ সন্ধ্যায় নৃত্য,সংগীত, আবৃত্তি পরিবেশন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানারকম খেলা ধুলোর আয়োজন ও করা হয়।অভিনেত্রী শ্রীপর্ণা রায় সকাল থেকেই পুজোর যোগার করা থেকে শুরু করে, দুপুরে ভোগ বিতরণ ,সন্ধ্যার সাংস্কতিক অনুষ্ঠান সব নিজে হাতে তত্বাবোধন করেন।মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হবে। অভিনেত্রী শ্রীপর্ণা রায় জানান দুজন প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীনতা সংগ্রামী অখিল বন্ধু ব্যানার্জী ও আনন্দ মোহন পাত্রের সাম্প্রতিক প্রয়াণে এবছর পুজো একটু ছোট করে হলেও আগামী বছর ত্রিশ তম বছরে বেশ ধুমধুম করেই পুজো করা হবে। সমাজসেবী তথা পুজো কর্মকর্তা সুকুমার ব্যানার্জী,বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির কর্মকর্তা অচিন্ত নারায়ণ চক্রবর্তী,শুভেন্দু চ্যাটার্জী,  বালী জগাছা পঞ্চায়েত সমিতির প্রাক্তণ  কর্মাধক্ষ্য তনুশ্রী চ্যাটার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই নেতাজী কল্যান সমিতির সদস্যরা সারাবছরই নানা সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথেও জড়িত থাকেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *