অব্যক্ত

করবী সাঁতরা (হাওড়া)

সদা হাস্যময়ী মুখে রয়েছে গোপন কথা,
জেনে,না জেনে অহরহ পায় ব্যথা।

সুমিষ্ট বাক্যে সদা লোক চক্ষে,
গভীর মর্ম ব্যথা গোপনে বক্ষে।

কাজল কালো হরিণীর চোখে,
টলমল জল অব্যক্ত শোকে।

তুলির আঁচড়ে রূপসী, মোহিনী,
চিকচিক মুক্তা বিন্দু সুনয়নী।

নয়নে নয়ন রাখি একবার দেখিও,
ডাগর ডাগর চোখের ব্যথা পড়িও।

সদা প্রাণবন্ত হাস্যময়ী মুখে,
রয়েছে আকুল আকুতি।

নিখাদ ভালোবাসা প্রাণভরে চাহি,
দিবস রজনী বিষাদের গান গাহি।

সর্বক্ষণ সহ্যশীলা, প্রাণবন্ত, হাস্যময়ী,
পীড়নের শিকার হয় যুগ যুগ ধরি।

কত চাহিদা নিরীহ হাস্যময়ীর কাছে,
তার মর্মব্যথা কজনে আর বোঝে।

কত শত চাহিদা,আবদার, জোরজবরদস্তি,
একবার অনুভবে হয় না, সেও এক মানবী।

এক জন্মের যত পীড়ন সুসভ্য জীবনে,
ছলনা, বঞ্চনা, সুন্দর এই ভুবনে।

স্নেহময়ী লাস্যময়ী, তুলির আঁচড়ে,
চাইলে হতে পারে রণচন্ডী রূপে।

এক চিলতে ভালোবাসা সহানুভূতি বঞ্চিত,
হয়ে ওঠে দিনে দিনে রক্তচক্ষু রণ সজ্জিত।

অব্যক্ত যত ব্যথা ধীরে ধীরে পুঞ্জিত,
যেখানে আগ্নেয়গিরির অগ্নি সঞ্চিত।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *