অভিযোগ পেয়ে রেশন দোকানে আসেন খাদ্য দপ্তরের চিফ ইন্সপেক্টর ও এরিয়া ইন্সপেক্টর

কৌশিক মুখার্জী: কুলটি:-  গতশনিবার রেশন সামগ্রীর পরিমাণ কম দেওয়া ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর বাজার সংলগ্ন জিটি রোডের উপর রেশন ডিলারের বিরুদ্ধে।যদিও রেশন ডিলার রোহিত ভালোডিয়া অভিযোগ অস্বীকার করেন এবং বলেছিলেন সরকারী নিয়ম অনুযায়ী গ্রাহকদের প্রতিটি কার্ডে বরাদ্দ রেশন গ্রাহকদের দেওয়া হয়।এবং তিনি ঐদিন অভিযোগ করেন কাউন্সিলরের ভাই সাগীর হামলা ও মারধর করেন বলে অভিযোগ করেছিলেন। তবে মারধরের এই অভিযোগ ঐদিন অস্বীকার করেন কাউন্সিলার।তবে সোমবার রোহিত ভালোডিয়ার রেশন দোকানে আসেন খাদ্য দপ্তরের চিফ ইন্সপেক্টর পার্থ সারথি দত্ত, এরিয়া ইন্সপেক্টর সাধন রায়।এদিন তারা ওই রেশন দোকানের গ্রাহকদের সাথে কথা বলেন এবং তাঁদের অভিযোগ শোনেন। তবে পরিদর্শনে আসা আধিকারিকরা জানান রেশন গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের একটা অভিযোগ পেয়ে রেশন দোকানে এসছিলেন।অপরদিকে গুরুতর অভিযোগ করলেন রেশন দোকানের মালিক রোহিত ভালোডিয়া বলেন স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন নির্বাচনে জয় লাভের পর থেকে তার উপর চক্রান্ত করে এসেছে এবং তার কাছে টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেন।তিনি আরো বলেন মাঝে নাকি তিনি কিছু টাকা দিয়েছি কাউন্সিলারকে,কিন্তু বর্তমানে টাকা দেওয়া তিনি বন্ধ করে দিয়েছেন।তিনি আতঙ্কিত রয়েছেন ও পরিবারের সদস্যরা আতঙ্কিত রয়েছে বলে তিনি জানান।আজ দপ্তরের আধিকারিকরা এসেছিল গ্রাহকদের সাথে বললেন। যদিও স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বলেন যখন থেকে আমি জয়ী হয়ে এসেছি  নির্বাচনে শুধু এই রেশন দোকান নয় আরো রেশন দোকান রয়েছে এখানে পাঁচটি রেশন দোকান রয়েছে কেউ বলেদেক আমি অত্যাচার করেছি। অনেক বার ঝামেলা হয়েছে,অনেক বার আমরা মিটমাট করেছি। তবে এর গতকাল ঝামেলায় আবারও সেই রেশন সামগ্রীর পরিমাণ কম দেওয়ার ও গ্রামবাসীর সাথে দুর্ব্যবহার এর অভিযোগে ঝামেলা হয় বিক্ষোভ দেখায়।তবে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করলেন কাউন্সিলর জাকির হোসেন।তিনি আরো বলেন আমি সমাজ সেবামূলক কাজে থাকি ওই ধরনের কাজ করা থাকি না।তবে রেশন দোকান খোলা হোক গ্রাহকদের রেশন দেওয়া হোক আমি গ্যারান্টি দিচ্ছি তার গায়ে কেউ হার হাত দেবেনা।যদিও স্থানীয় বিজেপি নেতা টিংকু বার্মা বলেন কাউন্সিলর এর ভাইকে সামনে রেখে পুরো ওয়ার্ডে তোলাবাজি করছেন।রেশনের ব্যাপারটা যে শুনেছি ,লাগাতার ওই রেশন দোকানে মালিককে হুমকি দিচ্ছিলেন নিজের লোককে রেশন দোকান পাইয়ে দেওয়ার জন্য তার জন্য অভিযোগ করে এই রেশন দোকানের পিছনে লেগেছে যখন তখন ঝামেলা করেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *