সকাল-দুপুর- বিকেল এক রঙ

ছবি বিশ্বাস (সুবর্ণ বিহার, নদীয়া)

কখনো শুয়ে কখনো আবার চুপচাপ চেয়ারে বসে থাকে, অজস্র কথা মনের মধ্যে জমাট বেঁধে আছে।
কিন্তু বলতে পারে না। সারা মুখে ধৈর্য হীন অসস্তির
কালো ছায়া।

কিছু দিন আগেও তো সব কিছু ঠিকঠাক ছিল।
কোথা থেকে বিপদ-
উড়ে এসে দোরগোড়ায় বসলো,
দেখতে দেখতে চেনা পৃথিবীটাই বদলে গেল।

রাত হলেই সেই অতি পরিচিত নিবিড় মায়াভরা কণ্ঠস্বরের অপেক্ষায় থাকি।
একদিন দুইদিন করে দিন চলে যায়।

সহসা একদিন —
ক্রিং ক্রিং –হ্যালো বাবা কেমন আছ —

আধো আধো স্বরে বাবা বলে –ভা-লো-আছি।
মেয়ের আবদারে বাবা অতিকষ্টে জড়িয়ে জড়িয়ে ছড়া শোনায় —

আটুল বাঁটুল শ্যামলা সাটুল
শ্যামলা গেছে হাঁটে
শ্যামলা দের মেয়ে গুলো
পথে বসে কাঁদে —-

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )