ভুল হলে শুধরে দিও
মধুমিতা হালদার (মধ্যমগ্রাম, উত্তর চব্বিশ পরগণা)

বকফুলের বড়া খাবো
ব্যসনে গুইলে ,
কনকনে শীতের লাগি
যাই ক্যেনে সব ভুইলে ।
ফুলকপির রসাটোতে
জিভে জল আসি,
বেগুন পুঁড়হায় ধইনা পাতা
খ্যেতে ভালোবাসি।
পালং শাকে বড়ি দিয়া
সবজিতে ডলাডলি,
শীত মেজাজে ভাজা খেতে
আহা রে পিয়াজ কলি।
বাঁধাকপি শরমে মরে
মটরশুটির টাইন্যে,
কম্বলেতে কফির মগ
চুমুক দিই গানে গানে।
ওলকপিটা বড্ড ট্যাঠা
দেখায় বাড়াবাড়ি,
লোতন আলুর দমটা যে
খ্যেতে মজা ভারী।
TAGS Smart Accessories

