বসন্ত এসে গেছে
শিউলি নন্দন (হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান)

বসন্তের আধা শীতল সুবাস সেদিন অনুভব করেছিলাম,
যেদিন আগুনে মেখে পলাশ শিমুল ধুলোয় লুটিয়ে ছিলো।
আঁচল ভরে কুড়িয়ে এনে সারাটা দুপুর অপেক্ষায় গেঁথে রাখা,
চাতকের বৃষ্টি হোকের রেশ বুকের ভিতরে আজও ঝাপটায় ডানা।
কে জানতো আবিরে লাল আকাশে লিখে দেওয়া সে নাম,
হে প্রিয়তম কখনো দুজনের জায়গা অদলবদল করে দেখো…….
এ ব্যথার উপশম বসন্তের পড়ন্ত বিকেলে তোমারি হাত ধরে।
TAGS #Bengal #Westbengal #topnews #headlines #newsheadlines #updates #oushgram #eastburdwan #finalexposerWireless Keyboards

