মহাকুম্ভে স্নান করতে যাওয়া পুনার্থীদের ধর্মীয় ঝান্ডা বিক্রি করে অর্থ উপার্জনে চার যুবক

কৌশিক মুখার্জী: কুলটি:-  মহাকুম্ভ স্নান করতে বহু পুনার্থীরা যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কেউ ট্রেনে কেউ গাড়িতে আর চার চাকা গাড়ি ও মোটর বাইকে রয়েছে ধর্মীয় ঝান্ডা।আর এই ঝান্ডা বিক্রি করে অর্থ উপার্জন করছে চার যুবক সেই ছবি দেখা গেলো আসানসোলের পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ১৯নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোষ্টের ধানবাদ গামী রাস্তায়।যেখানে কুম্ভস্নান করতে যাওয়া যাত্রীরা নিজেদের গাড়ি থামিয়ে এই ঝান্ডা কিনে নিজেদের গাড়িতে লাগাচ্ছেন এবং কুম্ভ স্নান করার জন্য নিজেদের গন্তব্যের উদ্দেশ্য রওনা দিচ্ছেন।এই বিষয়ে ঐ যুবকরা বলেন অনেক গাড়িতে আগে থেকে ধর্মীয় ঝান্ডা লাগিয়ে আসছে আবার অনেকে আমাদের কাছেও কিনে নিজেদের গাড়িতে লাগাচ্ছেন।যুবক রা বলেন ৫০টাকা করে একটা ঝান্ডা বিক্রি করা হচ্ছে সেই ঝান্ডা গাড়িতে বেঁধে দেওয়া হচ্ছে।হনুমান,শীব, সহ বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে এই ঝান্ডাতে এই ঝান্ডা জনপ্রিয় কুম্ভ যাত্রীদের।ঐ যুবক রা বলেন সারাদিনে আমাদের ১০০-১৫০টাকা উপার্জন করি।এই বিষয়ে কুম্ভ যাত্রীরা বলেন যুবকরা কাজ করছেন গাড়িতে ঝান্ডা বেঁধে দিচ্ছেন সবাই ঠাকুরের নাম করে যাচ্ছেন কুম্ভ স্নান করতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *