স্থানীয়দের নিয়োগে তালিকা জমা করার আগে গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে মারধর করার অভিযোগ

কৌশিক মুখার্জী: কুলটি:- কুলটির ইসিএলের চিনাকুড়ি 1 ও 2 কোলিয়ারি একটি বেসরকারী সংস্থাকে বরাত দেওয়া হয়েছে।এই কয়লাখনিতে স্থানীয়দের নিয়োগে তালিকা জমা করতে গিয়েছিল সমস্ত গ্রাম কমিটির সদস্যরা।অভিযোগ সেই জমা করার আগেই কয়লাখনি চত্বরে সমস্ত গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।এমনকি নিয়োগের তালিকার নথিপত্র ছিড়ে ফেলে দেয়।মারধরের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল।এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে।আক্রান্তরা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়।আক্রান্তদের অভিযোগ এই কয়লাখনিতে চাকরির জন্য দীর্ঘদিন সমস্ত গ্রাম কমিটি আন্দোলন করেছিল।প্রথমে 30 জন কে চাকরি দেওয়া হয়েছে।পরে আরও 20 জন নিয়োগের কথা বলেছিলেন বেসরকারী সংস্থা।শুক্রবার সেই 20 জন নিয়োগের তালিকা জমা করতে যাওয়ার সময় এই মারধরের ঘটনা ঘটেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *