১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে কর্মবিরতিতে আশাকর্মীরা

তন্ময় মাহারা: মালদা:- বারবার প্রতিশ্রুতির পরেও কেন্দ্র কিংবা রাজ্য বাজেটে আশাকর্মীদের ভাতা বৃদ্ধির কোনো উল্লেখ নেই। প্রতিবাদে আগামী ১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে কর্মবিরতিতে সামিল হতে চলেছেন আশাকর্মীরা। আজ লিখিত আকারে সেকথা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা।মঙ্গলবার দুপুরে আশাকর্মী ইউনিয়নের সদস্যরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে সংগঠনের তরফে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *