মঙ্গলবার বাঁকুড়ায় এলেন মুখ্যমন্ত্রী

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বাঁকুড়া স্টেডিয়ামের অস্থায়ী হ্যালিপ্যাডে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভৈরবস্থান মন্দিরে পূজো দেন এবং পুজো শেষে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে সার্কিট হাউসের সামনে আসেন। সেখানে ঢাক বাজান তিনি। মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই পাশে মানুষের ঢল নামে। যদিও মিছিলের প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই মুখ্যমন্ত্রী হেঁটে যাবেন স্থির করলে সেটা মিছিলের রূপ ধারণ করে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মঙ্গলবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন এবং পরের দিন বুধবার জঙ্গলমহলের খাতড়ায় সরকারি সভায় যোগ দিবেন। সেখান থেকে তিনি বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন বলে জানিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *