মেজাজ

ববি সরকার (বারাসত, কলকাতা)

ভাবছো বুঝি আমার কথার
মন্দ গুলো সব ?
আমার ভাষা তোমার কাছে
লাগছে কলরব।
দিনরাত্রি ঝনর ঝনর
কথার কাসর বাজে,
যাচ্ছে মাথা গুলিয়ে যেন ,
ভুল হচ্ছে কাজে ।
তবুও তুমি দেখছো না যে
মুখটা তুলে ওই,
আমি কি আজ আর
তোমার মনের মতো নই ?
তুমিও এখন কথায় কথায়
মুখের কথাই ধরো,
মনের কথা বোঝার জন্যে
একটু চেষ্টা করো?
আমার মনে এখনো জানো
অনেক কথা আছে,
বলবো কাকে ?
আমি ছাড়া তোমার যে এখন
অনেক কাজ থাকে।
নতুন নয় সেসব কাজ
আগেও ছিল ঢের,
তবুও কেমন বলতে কথা
টানতে কথার জের।
চলোনা আবার আগের মতো
অচেনা মানুষ হই,
দেখবে তখন আমিও আর
বদমেজাজি নই ।।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *