দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের

কৌশিক মুখার্জী: কুলটি:-

মঙ্গলবার ডিসেরগড় দামোদর নদীতে স্নান করতে জলে ডুবে গিয়ে মহম্মদ সমীর নামে ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়।ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার দুপুরে মহম্মদ সমীর ও তার ৮জন বন্ধুরা মিলে আসানসোল ওকে রোড থেকে ডিসেরগড় সেরসা বাবা মাজারের পাশে দামোদর নদীতে স্নান করতে আসেন।স্নান করার সময় চার বন্ধু গভীর জলে চলে যান,তিনজন যুবককে স্থানীয়রা বাঁচাতে পারলেও মহম্মদ সমীর জলে ডুবে যায়।খবর পেয়ে কুলটি থানার সাঁকতোড়িয়া ফাড়ির পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জল থেকে মহম্মদ সমীর উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *