দেশের গন্ডি ছাড়িয়ে এবার মালদার আম পাড়ি দিচ্ছে  বিদেশে

তন্ময় মাহারা: মালদা:- দেশের গন্ডি ছাড়িয়ে এবার মালদার আম পাড়ি দিচ্ছে জাপান কোরিয়ার মতো একাধিক দেশে। সাধে গন্ধে অতুলনীয় জিআই তকমা পাওয়া মালদার তিন প্রজাতির আম লক্ষণভোগ, হিমসাগর এবং ফজলি পাড়ি দিবে বিদেশের মাটিতে। এবছর ৫০০ থেকে ১০০০ টন আম জাপান কোরিয়ার মতো দেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে মালদায় ভি এস টি মেশিন না থাকায় কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থা এ্যাপেডাকে। কেন্দ্রীয় এই সংস্থার দাবি এই কারণে জাপান এবং কোরিয়ার মতো দেশে রপ্তানি করার আগে মালদার আম  উত্তরপ্রদেশে পাঠানো হবে। সেখানেই ভি এস টি মেশিনের মাধ্যমে আমের গুণগতমান সঠিক হলেই  উড়ান পরিষেবা বা কন্টেনার করে জাপান বা কোরিয়ার মতো দেশে পাড়ি দিবে মালদার এই আম। আর এই নিয়েই মালদা শহরের রথবাড়ি এলাকায় আম চাষিদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যেখানে রাজ্য উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থার এ্যাপেডার কর্মকর্তা সেই সঙ্গে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সাহা, কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত অধিকারিক এস কে মন্ডল, অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, হর্টিকালচার বিভাগের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক, আইসিএআর সিআইএসএইচের বৈজ্ঞানিক দীপক নায়েক, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের  তথা মালদা মারছেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি।  সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *