পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে তীব্র ধিক্কার কর্মসূচি পালন আসানসোলে

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল শহরে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে তীব্র ধিক্কার কর্মসূচি পালন করেন আসানসোল শহরে। নরেন্দ্র মোদির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এই ধিক্কার কর্মসূচি বলে জানা গেছে।আসানসোল হটন রোডে রাস্তা অবরোধ করে কংগ্রেস নেতা কর্মীরা যানবাহন আটকে বিক্ষোভ দেখাতে গেলে, পুলিশ তাদেরকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয়।

কংগ্রেস নেতারা বলেন সিবিআই-ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে। কংগ্রেসকে কোণঠাসা করতে ভুয়ো মামলা রচনা করছে মোদি সরকার।কংগ্রেস কখনই এই রাজনীতির চাপে মাথা নত করবে না এবং সর্বত্র আন্দোলন চলবে।
উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শাহ আলম প্রশ্নজিৎ পইতুন্ডি সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *