বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের জন্য কেন্দ্রের বিরুদ্ধে এপিডিআর এর প্রতিবাদ মিছিল

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকার আগেই নানা পদক্ষেপ করেছে। সেটা পোর্টালে নাম নথিভুক্ত থেকে শুরু করে উদ্ধার কাজে সাহায্য  এবং অঘটন ঘটলে  ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে এককালীন টাকা দিয়ে সাহায্য করা। কিন্তু এখন অভিযোগ উঠছে ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। আর সেই বিভিন্ন স্থানে বাঙালি শ্রমিকদের উপর নিপীড়ন এবং অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে এপিডিআর (A P D R) বিভিন্ন স্থানের পাশাপাশি ডায়মন্ড হারবার শহরে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।এদিন ডায়মন্ড হারবার নতুন পোল থেকে এসডিও পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করেন। এই মিছিলে শ্রমিক সংগঠন,ও রাজনীতিক দল ভুলে অন্যান্য সাধারণ মানুষ অংশ নেয়। ডায়মন্ড হারবার শাঁখা এপিডিআর এর সদস্য শহিদুল্লাহ গায়েন জানান, ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। আর এগুলি করা হচ্ছে বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যে। আর এসব যারা করছে সেসব দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এপিডিআর এর এই প্রতিবাদ মিছিল।এই প্রতিবাদ মিছিলে শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি, চাকরি নিরাপত্তা এবং অন্যান্য দাবিগুলি উত্থাপন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *