৭কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার নতুন রাস্তার কাজের শুভারম্ভ করলেন বিধায়ক

কৌশিক মুখার্জী: পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা হইতে গৌরবাজার রাস্তাটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ হয়েছিল। সাধারণ মানুষ বারংবার দাবি তুলেছিলেন রাস্তার এই সংস্কার করার পক্ষে। তাই স্বপ্ন পূরণ করলেন এলাকাবাসীদের বিধায়ক। সকলে সহযোগে নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শুভ আরম্ভ করলেন। রাস্তাটি মূলত পশ্চিম বর্ধমান ও বীরভূমের বাইপাস সংযোগস্থল, তাই প্রচুর ব্যস্ততম রাস্তাটি প্রয়োজন ছিল এলাকাবাসীর। রাস্তাটির উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, আমি দুঃখিত রাস্তাটির সংস্কারে বিলম্বিত হওয়ার কারণে। তার কারণ রাস্তাটি প্রায় ১০ বার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছিল কিন্তু কোন সংস্থা রাস্তাটির সংস্কারে আগ্রহ করেনি। তাই সন্নিহিত গৌরবাজার গোগলা সহ বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তাটি হলে প্রচুর উপকৃত হবেন এবং আমারও স্বপ্ন পূরণের এক অধ্যায় শুরু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *