রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

কৌশিক মুখার্জী: আসানসোল:- রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের উত্তর বিধানসভার ১ নং ব্লকের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সহ সভাপতি হরেরাম সিং, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, ভানু বোস সহ সব নেতৃত্ব ও কর্মী উপস্থিত ছিলেন। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান জানান মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে আসানসোল উত্তর বিধানসভার ১ নং ব্লকের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করা হয়েছে। সমস্ত কর্মীদের উৎসাহিত করা এবং আগামী বিধানসভা নির্বাচনে একত্রে লড়াই করার আবেদন করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *