টায়ার চুরি কান্ডে গ্রেপ্তার আরো এক,উদ্ধার চুরি যাওয়া ১৬টি টায়ার

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বেশ কয়েক দিন ধরে চুরি হচ্ছিল পুরানো টায়ার।রূপনারায়ানপুরের ঝাড়খণ্ড রোডের এক দোকান থেকে দুইবার পুরানো টায়ার চুরির ঘটনা ঘটে।এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে পুলিশের দল তদন্তে নামে।তারপরেই রবিবার দিন এক পিকআপ ভ্যান সহ আবেদ আলী নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।তাকে সোমবার দিন আদালতে তোলা হয়।পুলিশ তদন্তে সাপেক্ষে তাকে তিন দিনের পুলিশি হেফাজতে নেয়,তারপরই পুলিশ ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে,দেন্দুয়ায় এক পুরানো টায়ার মেরামতের দোকানে হানা দেয়।সেখানে উদ্ধার হয় ১৬টি চুরি যাওয়া টায়ার।ও গ্রেপ্তার হয় মূল অপরাধী,ধৃত ব্যক্তির নাম দিলীপ কুমার।তিনি বিহারের বাসিন্দা বলে জানা যায়।তবে বেশ কয়েক দিন আগেই দেন্দুয়া অঞ্চলে এক ভাড়া বাড়িতে বসবাস করেছিলেন তিনি।এবং দেন্দুয়া অঞ্চলেই একটি পুরানো টায়ার মেরামতের দোকান গড়ে তুলেছিলেন।তবে পুলিশের তদন্তে খুশি এলাকার মানুষজন।তবে ধৃত দুইজনকে গতকাল আসানসোল আদালতে তোলা হবে বলে জানা যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *