“দুয়ারে রেশন” এর মাধ্যমে দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, পশ্চিম বর্ধমান -: দীঘায় জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন র‍্যাশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। তার ঘোষণা মত ২০ শে জুন থেকে জেলায় জেলায় শুরু হয়েছে র‍্যাশনের মাধ্যমে বাড়ি বাড়ি জগন্নাথ মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার কাজ। এইদিন আসানসোলের পাঁচগাছিয়া খাদ্য দপ্তর ও রাজ্য সরকারের "দুয়ারে রেশন" এর মাধ্যমে আজ পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করেন রেশন গ্রাহক ও পথ চলতি মানুষদের। উপস্থিত ছিলেন আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য,পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন বন্দোপাধ্যায় ও রেশন ডিলার সহ আরো অনেকে। জেলা শাসক বলেন- মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে র‍্যাশনের মাধ্যমে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। ধীরে ধীরে ব্লকের প্রতিটি বাড়িতে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )