মেঘের কথা

বিদিশা চৌধুরী (কলকাতা)

বিকেলে বারান্দায় মেঘ জমলে
তাকে বসতে দিয়ো অন্তরালে,
তাকে ছুঁয়ে দেখো কখনো,
কতটা অভিমান মনে হলো গাঁথা।
কিছু শীতল বাতাস যদি বয়,
বুঝো,,, তার কান্না ভরা মন,
অনুভূতির পাহাড় যখন বসে
গহন মনের ওই আসে পাশে,
বুঝো সে যে বড্ডো অভিমানী!
ভালোবাসার প্রলেপ তখন দিয়ো।
কিচ্ছু টি সে বলবে না তা জানি!
আজ কে সে যে বড্ডো একা মানি,
কিন্তু যদি একটু ভালোবাসো,
রয়ে যাবে ওই সে মনের কোনে।
ওই মেঘেদের সঙ্গী করে শেষে
না যেতে হয় দীপান্তরের দেশে।
কিছুই যদি না পেয়ে যায় ভেসে,
আসবে সে ঠিক ভালোবাসার ডাকেই।
ছোট্ট করে বলে রাখি শেষে
আজ ও সে হয় ওই চোখের ই মাঝে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *