মাইথন ড্যামে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক যুবকের

কৌশিক মুখার্জী: মাইথন:-

ধানবাদের কুসুমবিহার থেকে ছয়জন বন্ধুর সঙ্গে মাইথন ড্যামে ঘুরতে এসে বিহারের আরঙ্গাবাদের বাসিন্দা ৩০ বছর বয়সী পিন্টু চৌধুরী নামে এক যুবকের ড্যামে স্নান করতে নেমে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাইথনের ছটঘাটে। জানা যায় ছয় বন্ধু একটি গাড়িতে করে ধানবাদ থেকে মাইথন ড্যামে পৌঁছান ঘুরতে সেখানে ড্যামে স্নান করতে নামেন সবাই মিলে।সেই সময় হটাৎ পিন্টু চৌধুরী ডুবে যেতে থাকেন।তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। মাইথন পুলিশের সহযোগিতায় স্থানীয় নৌকা চালক এবং ডুবুরিরা প্রায় দুই ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় পিন্টুর মৃতদেহ উদ্ধার হয়। মাইথন পুলিশ মৃতদেহটি ডিভিসি-র বিপি নিয়োগী হাসপাতালে নিয়ে যায়।মৃতদেহটি মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।পিন্টুর বন্ধু রোহিত শর্মা এবং শ্রবণ কুমাররা জানিয়েছেন,তারা বিহারের আরঙ্গাবাদ থেকে ধানবাদের তাদের বন্ধু পৃথ্বীরাজ গোছরের বাড়িতে এসেছিলেন।পিন্টু আরঙ্গাবাদে অটো পার্টসের ব্যবসা করতেন।বৃহস্পতিবার দুপুরের পর পৃথ্বীরাজ গোছর,সন্তোষ শর্মা,ভিকি কুমার-সহ ছয় বন্ধু মাইথন ড্যামে ঘুরতে আসেন।স্নানের সময় এই দুর্ঘটনা ঘটে।সূত্রের খবর,ছয় বন্ধুই নেশার অবস্থায় ছিলেন,যা এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *