৫০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন সাবিনা ইয়াসমীন

তন্ময় মাহারা: মালদা:- কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গ্রীন মার্কেট , আব্বাসগঞ্জ হাই মাদ্রাসার পাশে, গঙ্গা প্রসাদ পঞ্চায়েত অন্তর্গত ধুলাউড়ি গ্রামে ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গীতা মোড়ে  সব মিলিয়ে ৫ টি জায়গায় ও  বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঙ্গিটোলা ফিল্ডে এলাকায় পথশ্রী প্রকল্পের ও রাজ্য সরকারের তহবিল থেকে সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমীন, এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ শেখ সহ একাধিক জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী তার পাশাপাশি রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *