
পাণীয় জলের সংকটের সমাধানের দাবিতে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপির
সংবাদদাতা: আসানসোল:- গত বুধবার হীরাপুরের কালাঝড়িয়ায় পিএইচই র জলের পাইপ লাইন নিয়ে যাবার সেতু ভেঙে পড়ার পর আসানসোল পৌরনিগমের বিস্তৃন এলাকায় পাণীয় জলের সংকট তৈরী হয়েছে। শুক্রবার দুপুরে পাণীয় জলের সংকটের সমাধানের দাবিতে বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির কর্মীরা জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং পরে একটা স্মারকলিপি জমা করেন। বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য জানান অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পিলারগুলো নড়বড়ে হয়ে গিয়ে পড়ে গেলে তার উপরে থাকা জলের পাইপ লাইন পড়ে গিয়ে ভেঙে যায় তাছাড়া পিএইচই দপ্তর থেকে নিয়োগ করা ঠীকাদার পয়সা না পাবার কারণে রক্ষণাবেক্ষণ পর্যন্ত করে না। তৃণমূল কংগ্রেসের সরকার নিজেদের অপদার্থতা ঢাকতে ডিভিসির ঘাড়ে দোষ চাপায়। তিনি হুশিয়ারি দেন আগামী দুদিনের মধ্যে পাণীয় জলের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

