সংবাদদাতা: আসানসোল:- বৃহস্পতিবার বারাবনি বিধানসভার পানুড়ীয়া গ্রাম পঞ্চায়েতে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির, শিবিরে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, দোমহানি গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বিডিও সহ বিশিষ্ট অতিথিরা। বিধান উপাধ্যায় জানান বড় বড় কাজের মধ্যে ছোট ছোট কাজগুলো বাদ পড়ে যায় মমতা ব্যানার্জী ছোট কাজের জন্য পাড়ার বাসিন্দাদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং তিনি এলাকার বাসিন্দাদের সুযোগ করে দিয়েছেন যাতে তাদের মনে কোন ক্ষোভ না থাকে তাই এলাকার বাসিন্দাদের কাছে আবেদন তারা শিবিরে এসে কাজের নাম নথিভুক্ত করতে। নালা সংস্কার, লাইট লাগানো সহ বিভিন্ন ছোট ছোট কাজের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে করা হবে।
Posted inআসানসোল