আসানসোল বার অ্যাসোসিয়েশনে বামফ্রন্ট সংগঠনদের গণ কনভেনশন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

রবিবার আসানসোল বার অ্যাসোসিয়েশনে বামফ্রন্ট সংগঠনদের গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র সহ সমস্ত প্রাকৃতিক সম্পদ বেসরকারিকরণের নামে ব্যক্তিগত মালিকানা হাতে তুলে দেওয়া বিরোধিতা সহ একাধিক দাবিতে রবিবার এক গণ কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসা সব বক্তারাই বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করেন।

এদিন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন কয়লা বেসরকারিকরণ করা চলবে না। এটা একটা কমন ইস্যু কয়লা খনিতে রেভিনিউ শেয়ারিং যে মডেল নেওয়া হচ্ছে এটা কয়লা খনির সর্বনাশ হবে। কোল ইন্ডিয়ার শেয়ার ইতিমধ্যেই হস্তান্তর হয়ে গেছে অনেকটাই আর যেটুকু বাকি পড়ে আছে সেটা করলে ওটা বেসরকারিকরণের দিকে পুরোপুরি চলে যাবে ।আর রেভিনিউ শেয়ারিং হলে যেটা সর্বনাশ হবে সেটা কয়লার মালিকানা কয়লার হাতে থাকবে না ।আর এই এলাকার মানুষের উপর অর্থনীতির বড় আঘাত হবে কারন ক্রমশ এই শিল্প টা ঠিকা করনের দিকে চলে যাবে ।এটা ছিল মূল স্তম্ভ রানীগঞ্জ কয়লাখনি অঞ্চল মানে ভারতবর্ষের বিদ্যুৎ এবং শক্তির বড় উৎস এবং কয়লা শিল্প কে এখন এই মোদি সরকার যে রাস্তায় নিয়ে যাবার চেষ্টা করছে এবং ফ্যাসিবাদী কায়দায় সেটা এখন ট্রায়াল রান। যেটা আসল উদ্দেশ্য হচ্ছে যে কর্পোরেটকে দিয়ে সারা দেশকে চালানো।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাচ্চা সিং, বংশগোপাল চৌধুরী, গুরুপ্রসাদ চক্রবর্তী, চন্ডী বন্দোপাধ্যায়,অমিতাভ ভট্টাচার্য, সুৃমন কল্যাণ মৌলিক সহ আরো অনেকেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *