পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির

পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির

ফাইনাল এক্সপোজার: বারাবনি:- বুধবার বারাবনি বিধানসভার পানুড়ীয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে অতিথিদের নাচ ও গাণের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৫৩, ১৫৪ ও ১৫৫ নং বুথের বাসিন্দাদের নিয়ে শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, দোমহানি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বিডিও বিনায়ক কুমার, যুগ্ম বিডিও দেবাশীষ সরকার, পানুড়ীয়া পঞ্চায়েত প্রধান কাঞ্চন মন্ডল, উপ প্রধান বিশ্বজিৎ সিং, বারাবনি থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি। বিধায়ক বিধান উপাধ্যায় জানান মমতা ব্যানার্জীর নতুন প্রকল্পের মাধ্যমে ছোট ছোট কাজের জন্য টাকা বরাদ্দ করেছেন এতে বুথ স্তরের বাসিন্দাদের উপকার হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জানান শিবিরে সোলার লাইটের চাহিদা সবথেকে বেশি তাছাড়া মেরামতের কাজের দাবি আছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )