ঋষির সাধনায় প্রাপ্ত শব্দেরা
সর্ণালী মন্ডল (কলকাতা)

তোতা পাখির শেখানো বুলি কেয়া পাতার নৌকা /
নতুন সুরে সুরে কিশোরীটি খোঁজে ধানসিঁড়ি /
নিজস্ব হাতে কস্তুরী, মানচিত্রে শরবনে ছলাৎ ছলাৎ /
গাঙ্গুর শয্যা ভেসে ওঠে পাখির ডানায় /
শূন্যতায় প্রদীপ জ্বালিয়ে সাধনায় ঋষির মহাজীবন /
গুনগুনিয়ে সব ভুলিয়ে কলম দিয়ে ফোটাকুড়ি
যেন রবি শশী /
বাস্তবের খাতায় জড়ত্তের ভাঁজে ভাঁজে উষা/
ঝড়ের আওয়াজ কুণ্ডলী পাকানো বটের ঝুরি/
আজকে দেখো শুকনো পাতার নূপুর বাজিয়ে/
রাংতায় মোড়া গগনচুম্বী শব্দেরা কত সহজিয়া।।/
CATEGORIES কবিতা

