শ্রীশ্রী দক্ষিণা কালী মাতার বাৎসরিক পুজো উপলক্ষে নরনারায়ন সেবা

তন্ময় মাহারা: মালদা:- শ্রীশ্রী দক্ষিণা কালী মাতার বাৎসরিক পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক নরনারায়ন সেবা। বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ গুপ্তের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই নর নারায়ন সেবা। প্রায় সাত হাজার মানুষ এই নরনারায়ন সেবায় অংশ নেন। উপস্থিত হয়েছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীও। উল্লেখ্য শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার বাৎসরিক পূজা উপলক্ষে প্রথম দিন মায়ের পূজা অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় এক বিশাল বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং তৃতীয় দিন অর্থাৎ সোমবার রাত্রে অনুষ্ঠিত হয় এই নর নারায়ন সেবা।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )