মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ভার্চুয়াল বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন

তন্ময় মাহারা: মালদা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ভার্চুয়াল বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। প্রতি মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,জেলা পরিষদের সহকারি -সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলা শাসক পীযূষ শালঙ্খে ,বিধায়ক আব্দুর রহিম বক্সি, বিধায়িকা,  সাবিত্রী মিত্র ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী,  সহ অন্যান্য আধিকারিকরা। সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও পথশ্রী, জলপ্রকল্প, বাজার উন্যয়ন সহ বেশ কিছু প্রকল্পের প্রায় সাতষট্টি কোটি টাকার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মালদা টাউন হলে বেশ কিছু উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করা হয়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )