জামতারা গ্যাং – প্রতারিত হলেন প্রাক্তন এলআইসি এজেন্ট

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, দুর্গাপুর-:

        খবরের শিরোনামে আবার সেই কুখ্যাত জামতারা গ্যাং! কেওয়াইসি আপডেট করার নামে তাদের হাতে প্রতারিত হলেন দুর্গাপুরের জনৈক প্রাক্তন এলআইসি এজেন্ট। জানা যাচ্ছে হোয়াটস এ্যাপে ভুয়ো কলের মাধ্যমে প্রতারণা করে তার কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়।প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই সংশ্লিষ্ট ব্যক্তি  সাইবার থানায় অভিযোগ দায়ের করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়। তদন্তে জানা যায় এই প্রতারণার পিছনে কুখ্যাত জামতারা গ্যাংয়ের সদস্যরা জড়িত আছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত মূল মাথা খগন দাঁ ও মিঠুন দাঁ সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই অর্থ দিয়ে অভিযুক্তরা আড়াই লক্ষ টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের সোনা কেনে। পুলিশ সেগুলি উদ্ধার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি অর্থ  উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।

        এডিপিসির ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত এক সাংবাদিক সম্মেলনে পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।

         ভুক্তভোগী ব্যক্তি বলেন- আমাকে ভুল বুঝিয়ে প্রতারণা করা হয়েছে। তবে পুলিশের ভূমিকায় আমি খুব খুশি।

         এদিকে সাধারণ মানুষের বক্তব্য, কেন্দ্র সরকার আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে করার নির্দেশ দিচ্ছেন। বিভিন্ন কাজ অনলাইনে হচ্ছে। এর হাত ধরে আর্থিক প্রতারণা বেড়েই চলেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে কুখ্যাত জামতারা গ্যাংয়ের নাম। তাদের প্রশ্ন হলো, সরকার কেন এই কুখ্যাত গ্যায়ের সদস্যদের সমূলে বিনাশ করার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছেনা? সেক্ষেত্রে তো সাধারণ মানুষ অনেক বেশি নিশ্চিন্তে অনলাইনে আর্থিক লেনদেন করতে পারে। এখন দেখার সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয় কিনা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *