নজর কাড়ে মন

সোমেন চ্যাটার্জ্জী (কলকাতা)

হঠাৎ যদি সেই দিনটা
সামনে এসে পড়ে,
চলে যেতে হবে আমায়
মায়ার বাধন ছিঁড়ে।

তাইতো আজ ইচ্ছে করেই
সকল বাধা পেরিয়ে,
একটু চাওয়া একটু পাওয়ায়
আড়ালে তোমায় নিয়ে হারিয়ে।

কিছু কথা কিছু স্মৃতি
নজর কাড়ে মন,
জানি না এ সুন্দর ভুবনে
আমি রইব কতক্ষণ।

সুখ দুঃখের সাথি তুমি
সেই রাত থেকে আজ,
সত্য কথা বলতে আমার
হয়নি একটু লাজ।

কত হাজার দিন কাটিয়ে দিলাম
আজ ৩০টা বসন্তে পা,
পরম পিতার আশীর্বাদ ছাড়া
এমন হতে পারে না।

যায় যদি যাক এমন ভাবে
যে কটা দিন বাকি,
দুঃখের সাগরে আমার সুখের ডিঙিতে
যেন ভাসতে থাকি।

ঝড়-ঝাপটা যতই আসুক
সইতে যেন পারি,
পরম পিতা তোমার কাছে
এই মিনতি করি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )