মনন

ববি সরকার (কলকাতা)

মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে
কতোখানি ভালো আছে তারা,
আমার থেকে দূরে যেতে চেয়েছিল যারা।

আজ বুঝি একলা চলতে শিখেছে,
নাকি নতুন গল্পের স্রোতে ভেসেছে,
সত্যিই বড়ো বিরক্তিকর ছিল আমার সঙ্গ পাগলপারা।

ফেলে আসা পথ আজ ঢেকে গেছে ঘাসে,
কিছু কিছু মানুষ নিজেকে ভুলে আগাছাকে ভালোবাসে।

আজো ভোর হলে কুয়াশার প্রেম ছুঁতে চায় বারবার,
ওরা কী বোঝে না ক্লান্ত আমি হারিয়েছি উদ্যম ফিরবার।

অভিমান নেই অভিযোগ নেই,
নেই কোনো আফশোস আর।

যারা সাথে থাকে যারা পাশে চায়,
জেনেছি তারাই কেবল আমার।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )