চড়া রোদেও ‘হোমগ্রাউন্ডে’ একাই মাঠ কাঁপাচ্ছেন তৃণমূল প্রার্থী, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ

চড়া রোদেও ‘হোমগ্রাউন্ডে’ একাই মাঠ কাঁপাচ্ছেন তৃণমূল প্রার্থী, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ

অনন্ত রুইদাস, পাণ্ডবেশ্বর:-

জামগড়া থেকে প্রতাপপুর—তীব্র দাবদাহে ঘাসফুলের ঝোড়ো প্রচারে থমকে গেল এলাকা।
আবহাওয়া দপ্তরের কমলা সতর্কতা, না কি নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারের তেজ—পাণ্ডবেশ্বরে আজ পারদ চড়ল কার? নিজের হোমগ্রাউন্ডে আজ সকাল থেকেই কার্যত একাই দাপিয়ে বেড়ালেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। জামগড়া, প্রতাপপুর আর নাচন এলাকায় তাঁর প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
একাই মাঠ দাপাচ্ছেন নরেন বিরোধীরা যখন গরমে নাজেহাল, তখন ঘরের ছেলে নরেন্দ্রনাথ সকাল থেকেই ময়দানে। নাচন থেকে প্রতাপপুর—যেদিকেই যাচ্ছেন, অনুগামীদের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে রাস্তা। ৪২ ডিগ্রি রোদকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন সমর্থকরা। জামগড়ায় পা রাখা মাত্রই তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরেন কাতারে কাতারে মানুষ। কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও আবার জয়ধ্বনি—মুহূর্তেই বদলে যায় এলাকার ছবি।
কেবল ভোট চাওয়া নয়, বয়স্কদের আশীর্বাদ নেওয়া আর ছোটদের মাথায় হাত বুলিয়ে নরেন বুঝিয়ে দিলেন কেন পাণ্ডবেশ্বর তাঁর নিজের জমি।
রোদের তাপ না কি নরেন্দ্রনাথের দাপট—কোনটা বিরোধীদের বেশি ঘামাবে, সেটাই এখন দেখার। তবে সকালের এই ভিড় বুঝিয়ে দিল, হোমগ্রাউন্ডে তৃণমূল প্রার্থী কিন্তু একাই ১০০!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *