দুর্গাপুর গণধর্ষন, রাজ্যে নারী নিরাপত্তাহীনতা ও রূপনারায়ণপুরে ঘন ঘন চুরির ঘটনায় রূপনারায়ণপুর ফাঁড়ি ঘেরাও করে সিপিএমের প্রতিবাদ মিছিল

দুর্গাপুর গণধর্ষন, রাজ্যে নারী নিরাপত্তাহীনতা ও রূপনারায়ণপুরে ঘন ঘন চুরির ঘটনায় রূপনারায়ণপুর ফাঁড়ি ঘেরাও করে সিপিএমের প্রতিবাদ মিছিল

কাজল মিত্র: সালানপুর:- দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ওপর গণধর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে, পাশাপাশি রূপনারায়ণপুরে লাগাতার চুরি ও দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে সোমবার বিকেলে সিপিএমের পক্ষ থেকে ঘেরাও করা হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি।

সিপিএমের সালানপুর এরিয়া কমিটির নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে। দলের পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় একাধিক দাবিপত্র— যেখানে দাবি করা হয়েছে এলাকায় সিসিটিভি নজরদারি বাড়ানো, প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো, নিয়মিত টহলদারি জোরদার করা এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা।

বাম নেতৃত্বের অভিযোগ, “একদিকে রাজ্যজুড়ে নারীদের উপর নৃশংস নির্যাতন, অন্যদিকে গ্রামেগঞ্জে অপরাধীদের দৌরাত্ম্য— অথচ প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছে। রূপনারায়ণপুরে প্রতিদিন চুরির ঘটনা ঘটছে, মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।”

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )