আমার ক্ষেপা মা
অনামিকা মজুমদার (ধানবাদ, ঝাড়খন্ড)

আমি চোখ পেতে রই,
আমি কান পেতে শুনি,
আমার খ্যাপা মায়ের অমৃত বাণী।
মা যে আমার অবুঝ বড়!
একটুতেই মা অভিমান করো?
বুঝিস নাকি মা আমার কথা
মনের মাঝে জমে আছে কত ব্যথা!
তুই না যদি বুঝিস মাগো
কার কাছে আমি যাই?
তুই ছাড়া যে এ জগতে
আমার কেহই নাই!
তুই যে আমার আশা মাগো
তুই ই আমার ভরসা!
তুই ছাড়া যে এ জগতে
সবই নিরাশা!
সব ছেড়ে মা তোর চরণে
ঠাঁই পেতে আমি চাই!
এইটুকু মা প্রতিশ্রুতি
তোর কাছে যেন পাই।
CATEGORIES কবিতা

