কিত কিত খেলার স্মৃতিরোমন্থন :

মায়া সাহা দাস (কলকাতা)

মনে পড়ে যায় সেই কিৎ কিৎ খেলা।
কার যে হবে হার – কার যে হবে জিৎ,
বুকের মধ্যে ধিক্ ধিক্।

মনে পড়ে যায়-
সেই সকল বন্ধু মিলে ছুটির দিনে পড়াশোনা সেরে অথবা স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে, ফ্রেস হয়ে খাওয়া দাওয়া করে, কিত কিত খেলতাম বাড়ির উঠোনে অথবা বাগানের খালি জায়গায়।

যেটি দিয়ে খেলা হতো সেটিকে চারা বা গুটি বলতাম ।

মাটির টালির ভাঙা টুকরো কুড়িয়ে নিয়ে,
চারিদিক ঘষে ঘষে প্লেন করে, সেটাকে কিত কিত খেলার উপযুক্ত চারা বানিয়ে নিতাম।
তারপর চক,ইঁটের কুচি অথবা কাঠি দিয়ে শুকনো মাটিতে লাইন টেনে খেলার খোপ বানিয়ে নিতাম। তারপর
সকল বন্ধু মিলে খেলার প্রস্তুতি নিতাম।

এই খেলায় –
এক পায়ে লাফিয়ে , আরেক পায়ে চারাটা গুছিয়ে নিয়ে,এক নিঃশ্বাসে কিত কিত উচ্চারণ করতে করতে,
গুটি বা চারা নিয়ে নির্দিষ্ট খোপে পৌঁছাতে হয় ।

দাগে গুটি বা পা পড়লে অথবা দেহের ভারসাম্য হারিয়ে ফেললে আউট হতে হয়। একে একে
সমস্ত খোপ ঠিকমতো পেরিয়ে এলে খেলায় সফল।

এসব খেলার মজা- ই ছিল আলাদা। এখনকার ছেলেমেয়েরা এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত। সময়ের সাথে সাথে এই খেলাগুলো হারিয়ে যাচ্ছে। হয়তো জীবনে আর কখনো এই খেলা ফিরে আসবে না । ভাবলে সত্যিই খারাপ লাগে !

মাঝে মাঝেই স্মৃতিরোমন্থনে ছোটবেলা খুঁজে পাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *