বিষাক্ত কবিতা

ববি সরকার (কলকাতা)

ছেলেটি আমার কবিতা পড়ে
কিন্তু ভালোবাসে না।
হ্যাঁ ভালোবাসেনা ,
তবুও পড়ে,
আর বলে ওগুলো বিষাক্ত কবিতা।
চরম ছোঁয়াচে রোগ আছে ওতে,
ওর নাকি খুব ভয় লাগে আমার কবিতা পড়তে,
বুকের ভেতর জ্বালা পোড়া হয়।

বুঝলাম আমার কবিতা সবথেকে বেশি
ছুঁয়ে যায় ওকে।

আমি বলেছিলাম,
সব কথারা ছুঁতে পারে না যাকে
তাকেই সবার বড্ড মনে পড়ে।

আজকে বলছি ,
আমার কথা ছুঁয়ে যায় যাকে ,
সেই কেবল আমার সাথে থাকে।

এভাবেও থেকে যায় কিছু মানুষ
কষ্ট পাওয়ার নেশায়।

থেকে যায় ভুলে যাওয়া আবেগের ফিরে পাওয়া যন্ত্রণার নেশায়।

থাকুক ওরা থাকুক ওদের যন্ত্রণা না,
যা বুঝিয়ে দেয় এখনো বেঁচে আছে ওদের হৃদয়।
এখনো আবেগ, অনুভূতি, অভিমানে কষ্ট হয়,
ওদের ঝাপসা হয়ে আসা চোখ বলে যায়,
মানুষ ওরা যন্ত্র নয় ।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )