বারাবনি ব্লকের নুনী মোড় ত্রিনয়নী কালী পূজা কমিটির উদ্বোধনে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কাজল মিত্র: বারাবনি:- বারাবনি ব্লকের নুনি মোড় ত্রিনয়নী কালী পূজা কমিটি দ্বারা আয়োজিত পুজো এ বছর ১৩ তম বর্ষে পদার্পণ করল। এই পুজো মন্ডবটি রাজস্থানের শীষ মহলের আদলে তৈরি করা হয়েছে। এই পুজো মণ্ডপের দ্বার উদঘাটন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ফিতে কেটে ও প্রদীপ উজ্জ্বলন করে পুজো মন্ডপের দ্বারউদঘাটন করেন ।

এরপর তিনি রাজ্যবাসীর জন্য মায়ের কাছে প্রার্থনা করলেন।তবে এই মন্ডপে তৈরি প্রতিমা ৩০ ফুটের কালী প্রতিমা যা দেখতে দুর দূরান্ত থেকে ভীর জমায়।

এদিন এই পূজা মণ্ডল ও উদ্বোধনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান,”আজ সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে মায়ের পূজোর  সূচনা হল ৷” কিন্তু, কিছুক্ষণের মধ্যেই তাঁর কথার নিশানায় চলে আসে রাজ্যের শাসকদল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না-করেই বিরোধী দলনেতা বলেন, এ রাজ্যে ধীরে ধীরে হিন্দু বিপদের মুখে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে কে সংখ্যালঘু রাজ্যে পরিণত করতে চলেছে।যেভাবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে বহিরাগত রাজ্য থেকে এ রাজ্যে অনুপ্রবেশকারী প্রবেশ করছে তাতে হিন্দু বিপদের মুখে। তিনি এই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে কটাক্ষ করে বলেন ওতো দিদি নয় ওতো মমতা খালা।

এদিনের এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার, নুনী মোর ত্রিনয়নী কালী পূজা কমিটির সভাপতি অরিজিৎ রায়, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ আরও অনেকে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )