মৃত্যুর খোঁজ

কাকলি ভট্টাচার্য্য (কলকাতা)

আটপৌরে কন্যে কাঁদে নিত্য দহনে
কোন পাপে সে আজ জীবন সায়াহ্ণে?

কাদামাটির জীবন তার ওলট পালট
এমনই অভিশপ্ত ঝড়ের দাপট।

বাবা গেল, মা গেল, গেল হোগলার আশ্রয়
ক্রমে ক্রমে সুতীব্র বেঁচে থাকার ভয়!

দিশাহীন কিশোরী হাহাকার করে
খোলা আকাশের নিচে বিধাতার তরে
সুখের মৃত্যু কেন লুকিয়ে মরে!

শহরের বৈভব চীনের পাঁচিল
সংবাদ শিরোনামে রাজার মিছিল।

যারা আজ প্রান্তিক খোঁজ নেই খবরে
ব্যস্ত খুঁজতে জমি কবরের জোগাড়ে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )