সারদা ভট্টাচার্য (কলকাতা)

তুমুল একটা স্বপ্ন দেখা আজকে হল , একতরফা আবেগ-জুড়ে ধাক্কা প্রবল
রোদের নীচে উঁকি দেওয়া নীলচে ক্ষতে,গতিবেগ একই রেখে মারছে ছোবল
গুঁড়িয়ে দেবার চক্রান্তে ভাঙছে ঘর খসছে শান্তি
প্রলেপের উপর প্রলেপ লাগানোর চেষ্টা করেছি ..
কিন্তু দেওয়ালেরও কান আছে জানো কি!
রক্তাক্ত জীবনে পথ চলতে আঁকা তো থাকবেই রক্ত প্রতিচ্ছবির ,
এসব রাস্তা বিভীষিকার অবহেলার ছেঁড়া ছেঁড়া পান্ডুলিপির
হাতদুটো চেপে ধরে কখনও কি কোনদিন বলেছো !
” অহং তুমি আমার ক্রমাগত “
চেনা সুর ভ্রান্ত স্মৃতি ওসব অবহেলা অবিরত …
তবু থাকা অপেক্ষায় চেনা নামে ডাকবার ইচ্ছে ইতস্তত !
যদিও দীর্ঘতম এসব বিনা কারণের যুদ্ধ
অভ্যাসের ঘটমানে
মানবতা তবু শুদ্ধ– জানো কি মননে ?
চাওয়ার ঘরে হতাশা নিয়ে হেঁটে চলা একা এতো’দিন চুপিসারে
আর একটু অপেক্ষা করলে নিজেকে হয়’তো খুঁজে পাওয়া যেত প্রোফাইলে !
তবু কাঁচি চললো জীবনের পৃষ্ঠাভর্তি ভুলে ……