ছট উৎসবের মাঝেই অঘটন,  জলে ডুবে মৃত্যু ৫২ বছরের এক ব্যাক্তির

ছট উৎসবের মাঝেই অঘটন,  জলে ডুবে মৃত্যু ৫২ বছরের এক ব্যাক্তির

কাজল মিত্র: জামুড়িয়া:-

ছট উৎসবের মাঝেই ঘটল অঘটন। পুকুর পারাপারা করতে গিয়ে জলে ডুবে যায় বছর ৫২ এর এক ব্যাক্তির। ডুবে যাওয়া ব্যক্তির নাম
পান্ডে দাস, জামুড়িয়া বাইপাস হোসেন নগরের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া দামোদরপুর নিম গড়িয়ে ছট ঘাটে। প্রায় সকাল সাড়ে ৬টা নাগাদ।

জানা গিয়েছে পরিবারের সাথেই ছট উৎসব পালন করতে এসে ছিল দামোদরপুর ছট ঘাটে। পরিবারের লোকজন পুকুরে নামতে মানা করার সত্বেও ওই ব্যাক্তি পুকুরে নামে এবং পারাপারি করার চেষ্টা করে। পুকুরের মাঝে গিয়ে জলে তলিয়ে যায়। ছট ঘাটেই উপস্থিত ছিল দুর্যোগ মোকাবিলা দল ও পুলিশ। বিষয় টি লক্ষ করে সঙ্গে সঙ্গে গাড়ির টিউ নামিয়ে খোঁজ চালায় মকাবিলা দল। কিন্তু জলে ডুবে যাওয়া ব্যাক্তির খোঁজ না পাওয়া যায়নি। আসানসোল থেকে স্পিড বোড এনে খোঁজ চালানো হচ্ছে। অবশেষে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )