পাকা দেখা (পর্ব-১)

বিশ্বজিৎ রায় (দিল্লি)

কোলা যাবে দেখা করতে সোনা ব্যাঙের সাথে
তাই না শুনে ভালুক ভায়া ডিগবাজি দেয় মাঠে
ঘটক মশাই শেয়াল পণ্ডিত যাবে ছেলের সাথে
বাঘ-সিংহও যাবে সাথে মেয়ের পাকা দেখাতে।।

ছেলের বাবা পড়েছে ধুতি, ছেলে বেঁধেছে টাই
দিদি সেজেছে জামদানি’তে, মা পড়েছে টাঙ্গাইল
বাঘ-সিংহ সুটেড বুটেড, বরকর্তা তাই,
শেয়াল মামা, সানগ্লাসে লাগছে দারুন ভাই ।।

মেয়ে নাকি স্নাতক পাস, দেখতে খুবই ভালো,
কোকিল-কণ্ঠী গলা যে তার, খেলাধুলাতেও ভালো,
হাতের কাজে নিপুণ বটে, সোয়েটার বোনে ভালো,
নানা রকম সাধের খাবার, রাঁধতে জানে ভালো ।।

বেয়াই মশাই মাটির মানুষ, চাষবাসে’ই তাঁর আয়,
বহু কষ্টে করেছে মানুষ, পণ দেবে না তাই,
মা’লক্ষ্মী মেয়ে যে তার, পড়তে ভালোবাসে,
পড়াশোনার সব খরচা, দেবে লক্ষ্মী-মাকে ।।

শর্ত তাঁর নাই গো কিছুই, আবদার দুটি আছে,
মাস্টার ডিগ্রীর পরে যেন, পিএইচডি করায় তাকে,
এমন কুটুম, এমন মেয়ে, কোথায় পাবো ভাই,
এই মেয়েকে আনবো ঘরে, আমি, কথা দিয়েছি তাই।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )