অন্তিম পরিণতি
প্রতাপ মুখার্জ্জী (বেনালি, আসানসোল)

বিবেকহীন, মনুষ্যত্বহীন
নিজ স্বার্থ দেখে,
সুন্দর সাজ পোশাকে
কলুষিত হৃদয় ঢাকে।
সবাই জানে সবাই বোঝে
তোমার কারসাজি।
মুখে আঁটে কুলুপ তারা,
যারা পরান্নভোজী।
চালাকির দ্বারা মহৎ কাজ
এখন তো হচ্ছে বেশ।
জানে সবাই জানো তুমি
এ খেলা একদিন হবে শেষ।
অহংকারে মদমত্ত
হে অর্বাচীন।
তোমার শূন্য আস্ফালন
কালের গর্ভে হবে বিলীন।
দুঃখ লাগে তাদের প্রতি
স্তাবকদের কি হবে গতি?
তারা তো পরিবর্তনশীল
করে শুধু কাজ হাসিল।
বাকি যারা প্রান্তিক
আশ্রয়হীন পান্হ পথিক।
তারা কখনো তাবেদারির কাছে
নত করেননি তাদের শির।
TAGS #Bengal #Westbengal #topnews #headlines #newsheadlines #updates #Asansol #benali #finalexposerWatch Apps

