এস.আই.আর ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিতর্ক

এস.আই.আর ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিতর্ক

কাজল মিত্র: জামুড়িয়া:- জামুড়িয়া বিধানসভা এলাকার তপসী পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জানা গেছে, এস.আই.আর ফর্ম পূরণের নামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ রাম সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন বা দাবি করছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় তৃণমূল কর্মীরা তৎক্ষণাৎ সত্যনারায়ণ রামকে ফর্ম পূরণের কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেন এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত সত্যনারায়ণ রাম এলাকায় নেই, তিনি নাকি বিহারে পালিয়ে গিয়েছেন।

অভিযোগকারীদের মধ্যে একাধিক মহিলা নাম প্রকাশ না করার শর্তে জানান, সত্যনারায়ণ রাম ফর্ম পূরণের জন্য অর্থ দাবি করেছিলেন এবং কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেনও।

এ ঘটনার জেরে তপসী অঞ্চলে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, “সত্যনারায়ণ রামকে তিন বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন বিজেপি সমর্থক এবং তৃণমূলকে বদনাম করার জন্য এমন কাজ করছেন।”

অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, “যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোনো বিজেপি সমর্থক নন। তিনি ও তাঁর স্ত্রী দুজনেই তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলই বলুক, এখন তাদের কোথায় লুকিয়ে রেখেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )