
রাস্তা হচ্ছে খারাপ সেই খবরের জেরে ঘটনাস্থলে পৌঁছালেন জেলা পরিষদের বিশেষ টিম
কাজল মিত্র: সালানপুর:- রূপনারায়ানপুর থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে।আর তার মধ্যেই রাস্তার নির্মাণ খারাপ হচ্ছে বলে অভিযোগ করে স্থানীয় মানুষ জনেরা।সেই খবর পরপর দু বার প্রকাশিত হওয়ার পরেই।বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে শুক্রবার সকালে জেলা পরিষদের বিশেষ টিম পরিদর্শনে আসেন।তার সঙ্গে উপস্থিত হন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।এদিন জেলা পরিষদের বিশেষ টিম রাস্তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন বারাবনি বিধায়কের প্রচেষ্টায় এই রাস্তার নির্মাণ করা হচ্ছে।সাধারণ মানুষ যখন বলছে রাস্তার কাজ খারাপ হচ্ছে।সেই মত বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে আজ সবাই মিলে পরিদর্শন করা হলো, জেলা পরিষদের বিশেষ টিম নমুনা সংগ্রহ করছে পরীক্ষা করা হবে।পিচ ঠিক রয়েছে কি না।তাছাড়াও ব্লকের টিমও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে।তারপর কাজ পূনরায় চালু হবে।

